জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

ভীষণ। সিগারেট ও মোমবাতির খালি প্যাকেট ব্যবহৃত হয় চিঠি লেখার প্যাড হিসাবে। লাইব্রেরীর বই পড়তে গিয়ে আরেকটি মজার বিষয় লক্ষ্য করলাম। প্রতিটি বইয়েরই বিভিন্ন অনুচ্ছেদের সামনে পিছনের খালি স্পেসে তাস খেলার স্কোর লেখা। জেলখানায় আরেকটি বিষয় বড়ই স্ববিরোধী মনে হলো। জেলে সিগারেট বৈধ কিন্তু দিয়াশলাই এবং ম্যাচ লাইটার অবৈধ। মশারি নিষিদ্ধ কিন্তু কয়েল জ্বলছে অহরহ। বৈদ্যুতিক পাখার সরবরাহ নেই অথচ হাত পাখার অনুমতি দিবে না। আজব সব কারবার।

দশ সেলে যাদের সাহচর্য আমার বন্দী জীবনকে নৈরাশ্য ও বেদনার দায় থেকে মুক্তি দিয়েছে, তাদের কথা না বললে আমার অনেক ঋণ থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সোবহান। হয়রানীমূলক অস্ত্র মামলায় ত্রিশ মাস থেকে জেলে আছে। সোবাহান না থাকলে আমার বন্দী জীবন অনেক বেশি দুর্বিসহ হয়ে উঠতে পারত। আমার এই লেখার উপাত্ত সংগ্রহ, উৎসাহ ও প্রেরণা অনেকাংশই ওর কাছ থেকেই পাওয়া। জেলের সবকিছুই ওর নখদর্পনে। বিশ্ববিদ্যালয়ের সহবন্দীরা ওকে ডাকে সুমহান বলে। প্রতিশ্রুতিশীল এই তরুণের জেলজীবনের কবে ইতি ঘটবে জানি না। সকলের চেয়ে বয়সে ছোট, প্রথম বর্ষের ছাত্র জাহিদ। একবছর হলো জেলে আছে। চলনে-বলনে

স্মার্ট ছেলেটির ভদ্রতা জ্ঞান আছে। বিশ্বাস করি, জীবনের কিছুটা সময় ওর

হারিয়ে গেল বটে, বিনিময়ে যে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছে, জীবন চলার

পথে তার মূল্যও অনেক। ডগ শিশির বরিশালের ছেলে। বিশ্ববিদ্যালয়ের হলে

থাকাকালীন কুকুর পালত বলে অনিচ্ছাকৃতভাবেই নামের এই বিবর্তন ঘটেছে।

মাঠকর্মী হিসাবে পরিচিতি আছে। ইউনিভার্সিটির আরেক ছাত্রনেতা সুন্দর

শিশির। একরোখা স্বভাবের। তবে ওর সাহসিকতা প্রশংসার দাবি রাখে।

ডানদিকের পার্শ্ববর্তী কক্ষে থাকে ধানমন্ডির যুবনেতা ওয়াহিদ ভাই। বিনা

মামলায় জেল খাটছে। ওনার বিরোদ্ধে নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাকে

গুলি করার অভিযোগ আছে। মহামন্য আদালত তাকে এই দায়ভার থেকে

খালাস দিলেও অহেতুক পুলিশি হয়রানির অবসান ঘটে নাই। বাঁ দিকের কক্ষে

থাকতো নারায়ণগঞ্জের সাহসী তরুণ জাকির খান, জগন্নাথের খালেক, ঢাকা

বিশ্ববিদ্যালয়ের সহকর্মী মাজহারুল ইসলাম বাবু ও মোহাম্মদপুরের ইমন-

মামুনের মামুন। সকলেই ভীষণভাবে কো-অপারেটিভ। সর্বোপরি শফিউল

আলম প্রধানের কথা না বললে অনেক ছুিই না বলা থেকে যায়। অসম্ভব

সম্মোহনী শক্তির অধিকারী। কেমন করে যে এসেই সকলের মন জয় করে

নিল টেরই পেলাম না। ওনার রাজনৈতিক প্রজ্ঞা ও গভীরতা সম্পর্কে মন্তব্য

করি-এমন জ্ঞানের পরিধি আমার

« <
/ 81
> »