আদ-দু‘আ

« <
/ 54
> »

না?” আমি আরজ করলাম, “অবশ্যই, হে আল্লাহর রাসুল!” তিনি বললেন, তা হলো—

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ

বঙ্গানুবাদ: “আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার এবং পুণ্য করার কোনো শক্তিই নেই; আর আল্লাহ ছাড়া তাঁর পাকড়াও থেকে বাঁচার কোনো আশ্রয়স্থলও নেই—একমাত্র তাঁরই কাছে আশ্রয় নেওয়া ছাড়া।”

৫৬. সওয়ারিতে আরোহণের দোয়া ও আল্লাহর সন্তুষ্টি

আলী ইবনে আবি তালিব (রা.) থেকে বর্ণিত: তিনি একবার প্রাসাদের দরজা দিয়ে বেরিয়ে সওয়ারিতে ওঠার জন্য পা রাখলেন এবং বললেন, “বিসমিল্লাহ” (আল্লাহর নামে শুরু করছি)। যখন সওয়ারির পিঠে স্থির হয়ে বসলেন, তখন বললেন:

بِسْمِ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَرَّمَنَا، وَحَمَلَنَا فِي الْبَرِّ وَالْبَحْرِ، وَرَزَقَنَا مِنَ الطَّيِّبَاتِ، وَفَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ﴾ رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

 

বঙ্গানুবাদ: “সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সম্মানিত করেছেন; আমাদের জল ও স্থলে আরোহণের ব্যবস্থা করেছেন এবং আমাদের উত্তম রিজিক দান করেছেন। তিনি তাঁর সৃষ্টির অনেকের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পবিত্র সেই সত্তা, যিনি এই বাহনটিকে আমাদের অনুগত করে দিয়েছেন—অথচ আমাদের একে বশ করার ক্ষমতা ছিল না। নিশ্চয়ই আমাদের একদিন আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। হে আমার প্রতিপালক! আমার গুনাহগুলো ক্ষমা করুন; আপনি ছাড়া আর কেউ পাপ মার্জনা করতে পারে না।”

এরপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি: “বান্দা যখন বলে— ‘হে প্রভু! আমার গুনাহ ক্ষমা করুন, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই‘—তখন মহান আল্লাহ তাঁর সেই বান্দার ওপর অত্যন্ত খুশি ও আনন্দিত হন।”

৫৭. আহার শেষে কৃতজ্ঞতা

আমর ইবনে মুররাহ (রাহ.) থেকে বর্ণিত: নবী কারিম ﷺ আহার শেষ করে এই দোয়াটি পড়তেন:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيْنَا فَهَدَانَا، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي أَشْبَعَنَا وَأَرْوَانَا، وَكُلُّ بَلَاءٍ حَسَنٍ وَصَالِحٍ أَبْلَانَا

বঙ্গানুবাদ: “সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের ওপর অনুগ্রহ করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া, যিনি আমাদের তৃপ্তিসহ খাইয়েছেন ও পান করিয়েছেন এবং আমাদের ওপর তাঁর সকল সুন্দর ও উত্তম নেয়ামত পূর্ণ করেছেন।”

৫৮. কিয়ামতের ভয়াবহতা ও মুমিনের অবলম্বন

ইবনে আব্বাস (রা.)

« <
/ 54
> »