আদব ও দোয়া
ইব্রাহিম (রাহ.) থেকে বর্ণিত: সফরে বের হওয়ার সময় পূর্বসূরিরা (সাহাবী ও তাবিঈগণ) এই দোয়াটি পড়তেন:
اللَّهُمَّ بَلَاغٌ يَبْلُغُ خَيْرًا، مَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا، بِيَدِكَ الْخَيْرُ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ، وَاطْوِ لَنَا الْأَرْضَ
اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ
বঙ্গানুবাদ: “হে আল্লাহ! এমন এক গন্তব্যে পৌঁছান যা কল্যাণকর হয়। আপনার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি নসিব করুন। সমস্ত কল্যাণ আপনারই হাতে এবং আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
হে আল্লাহ! এই সফরে আপনিই আমাদের সঙ্গী এবং আমাদের অনুপস্থিতিতে পরিবারের দেখাশোনাকারী। হে আল্লাহ! আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং দীর্ঘ পথকে সংক্ষিপ্ত করে দিন। হে আল্লাহ! আমরা আপনার কাছে আশ্রয় চাই সফরের ক্লান্তি, ফিরে আসার বিষণ্ণতা এবং পরিবার ও সম্পদের কোনো অকল্যাণকর দৃশ্য দেখা থেকে।”
২৯. ইস্তিখারা বা সঠিক পথ নির্বাচনের প্রার্থনা
ইব্রাহিম (রাহ.) থেকে বর্ণিত: সালাফগণ (পূর্বসূরিগণ) কোনো গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মহান আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতেন:
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، فَإِنَّكَ تَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَتَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ،
إِنْ كَانَ هَذَا الْأَمْرُ خَيْرًا لِي فِي دِينِي وَمَعِيشَتِي وَعَاقِبَةِ أَمْرِي (أَوْ فِيمَا يُبْتَغَى فِيهِ الْخَيْرُ) فَيَسِّرْهُ لِي وَبَارِكْ لِي فِيهِ،
وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ
বঙ্গানুবাদ: “হে আল্লাহ! আমি আপনার অসীম জ্ঞানের উসিলায় আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি এবং আপনার কুদরতের মাধ্যমে শক্তি চাচ্ছি। আমি আপনার মহান অনুগ্রহের ভিখারি। নিশ্চয়ই আপনি সব জানেন, আমি কিছুই জানি না; আপনি সবকিছুর সামর্থ্য রাখেন, আমার কোনো ক্ষমতা নেই। আপনিই সকল অদৃশ্যের পরিজ্ঞাতা।
হে দয়াময়! এই কাজটি যদি আমার দ্বীন, আমার জীবন এবং আমার পরকালের কল্যাণের জন্য উত্তম হয়, তবে তা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দান করুন। আর যদি আপনি জানেন যে এর চেয়ে উত্তম অন্য কিছু আছে, তবে তা-ই আমার জন্য সহজ করে দিন। আপনি আমার জন্য যা ফয়সালা করবেন, তাতেই আমার মনকে সন্তুষ্ট করে
