ইয়েমেনে একশত বিশদিন

« <
/ 114
> »

হযরত আবু বকর মসজিদে তিনদিন ও মসজিদ আল গাজীতে দুই দিনের জন্য রোখ দেওয়া হল। আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানালাম যে, না চাইতেই তাঁর রহমতে ঐতিহাসিক মসজিদটিতে রোখ পড়ল। পুরাতন রেদায় এ অবস্থিত মসজিদে বাগদাদীতে আমরা সকালেই পৌঁছে গেলাম এক শুরার সাথীর সৌজন্যে। ফ্যাসিক্স ট্রিটে অবস্থিত প্রাচীন এ মসজিদটির সম্মুখে খুব বড় একটা গম্বুজ এবং প্রায় আট/দশ ফিট উঁচু সিড়ি দুই দিকে বিভক্ত। তুর্কি সুলতান আমর আব্দুল ওয়াহাব কিছু ছোট বড় গম্বুজসহ মসজিদটি তৈরি করেন। কার্নিস গুলো পাথর এর সৌকর্য মন্ডিত এবং বেশ শুশোভিত। ভেতরের পাথরের দেওয়াল প্রায় তিন হাত চওড়া এবং গেটের পাশে আড়াই হাত চওড়া। মসজিদটির মধ্যের ঘরটি বেশ বড় এবং দুই পাশে দুইটা লম্বা ঘর। সম্মুখে বড় বারান্দা। টয়লেটগুলো ও অজুখানা আধুনিক কালে নির্মিত। রেদায় এর এই এলাকা মূলত ইহুদীদের বসতি ছিল। বাড়ীগুলোর বৈশিষ্ট অনন্য। পাথরের তৈরি ঘরগুলোর নিচের দিকের সঙ্গে উপরে অংশের তেমন কোন মিল নাই। অধিকাংশ বিল্ডিং এর বৈশিষ্ট দুই রকমের, কতক গুলোর নিচের দিকে পাথর দিয়ে এবং উপর দিকে মাটির আস্তরণ অথবা উপরে অংশে আধুনিক ষ্টাইলের সিরামিক ইট এর গাথুনী। কতকগুলো বাড়ী নিচের দিকে সম্পূর্ণ মাটির দেওয়াল, ভেতরে মাঝে মধ্যেই কাঠের ডাল ও গাছের ফাঁরাই করা টুকরা দেওয়া। অধিকাংশ বাড়ী তিন/চার তলা। আমাদের দেশের গ্রামের দেওয়াল ঘরে যেমন মাটির ভেতরে কুচি করে কাটা খড় দেওয়া হয় এসব বিল্ডিং এর বাইরের প্লাষ্টারিংও সেই নিয়মেই খড় মাটি দিয়ে তিন/চার ইঞ্চি পুরু করে প্লাষ্টার করা। উপরের দিকে গ্রামের দেওয়াল ঘরের মতোই একটু ভেতরের দিকে ঢুকানো এবং ঐ রকমই ছোট ছোট প্রায় গোল জানালা ও ঘুলঘুলি। গ্রামের মাটির দোতলা দেওয়াল ঘরের উপর আধুনিক তিন/চার তলা বানালে যেমন দেখতে লাগবে অনেকটা সে রকম। আবার পাথরের দ্বিতীয় তলার উপর মাটির তিন/চার তলা বানালে যেমন দেখা যাবে ঐ রকম অদ্ভুৎভাবে বানানো। প্রায় সব বাড়ীই কমপক্ষে তিনশত থেকে ছয়শত বছরের পুরানো। সাথীরা যে কারণ জানালেন তা এই যে, এসব বাড়ী প্রায় সব গুলোতেই ইহুদীদের বসতী ছিল। এই এলাকার মুসলমান বাসিন্দারা বাড়ী বানাতে জানতেন না। মুসলমানরা ইহুদীদের কাছে থেকে বাড়ী কিনে নিতেন অথবা বানিয়ে নিতেন। পরে যখন ইহুদীরা এ দেশ ছেড়ে একে একে ইজরাইল চলে যেতে থাকে তখন পুরা এলাকাই ধীরে ধীরে মুসলমানরা কিনে নিয়েছেন। উপরে যেসব বাড়ী আধুনিক দেখা যাচ্ছে এ গুলো সেই সব পুরাতন বাড়ীকে বর্তমানে আধুনিকায়ন করা হয়েছে। এসব দেওয়ালের উপর লেপাই করা হয়নি। ঝড় বৃষ্টিতে এগুলোর তেমন কোন ক্ষতি হয়না। মাঝে মধ্যে কোন কোন জায়গা নষ্ট হলে আবারও মাটি দিয়ে ঠিক করা হয়। দুই/এক জায়গায় পুরাতন বিল্ডিং

« <
/ 114
> »