ইয়েমেনে একশত বিশদিন

« <
/ 114
> »

সকালে বিদায়ের সময়টা খুব করুণ হয়ে উঠল। তারা একেবারেই ছাড়তে চাচ্ছেন না। ফলে তাদের বুঝালাম দ্বীনের যে কাজ নিয়ে আমরা একত্র হয়েছি, এই মেহনতই আমাদের মধ্যে এই ভালবাসার সৃষ্টি করেছে, আমরা পরস্পর এক হয়ে গেছি। তাই কবির কথায় বলতে হয়-
পাড়ি দিতে নদী হাল ভাঙ্গে যদি
ছিড়লে নায়ের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব
তুমি আছ, আমি আছি।
আসলে আল্লাহর রাজী খুশির আশায় একত্র হয়েছিলাম। আবার তারই রেজামন্দির প্রত্যাশায় আমরা পৃথক হচ্ছি। আর আমৃত্যু এ ভাবেই মিলন বিচ্ছেদের মধ্য দিয়েই দ্বীনের মেহনত চালিয়ে যেতে হবে। আলমী নবীর আমরাও আলমী উম্মত। সুতরাং চিরস্থায়ী আখেরী মিলনের জন্যই এই স্বল্প বিরহ। ইনশাআল্লাহ, চিরস্থায়ী জান্নাতে আবার দেখা হবে।

« <
/ 114
> »