আনতে হবে এবং অন্যের কাছে পৌঁছাতে হবে। যখন অন্যকে পৌছানোর নিয়তে আমরা শুনব তখন দিলের ভেতরে একিন পয়দা হবে যা মানুষকে এতেয়াতের উপরে উঠাবে। এ জন্যই দাওয়াতের মেহনত দ্বারা যেটা আমাদের ভেতরে সর্বপ্রথম সৃষ্টি করতে হবে তা হল ঈমান। আর এই ঈমান যখন দৃঢ় এবং পরিপূর্ণ হবে তখন তা হবে একিন। এই একিন যত সহি হবে আমলও তত সঠিক হবে এবং আমলের বদলাও তদ্রুপ পূর্ণভাবে পাওয়া যাবে। ঈমান দুর্বল তো আমল দুর্বল এবং আমল দুর্বল তো আমলের বদলা পাওয়াও ততই অনিশ্চিত হয়ে পড়বে। নিজের ঈমান ঠিক করার জন্য তাই তবলিগ করার কোন বিকল্প নাই। হযরত মওলানা ইলিয়াস (রহ.) বলতেন, আজ যেটা সবচেয়ে বেশি দুঃখের তা হল, মুসলমান এ কালিমার দাওয়াত অমুসলমানদের জন্য মনে করে। তার নিজের জন্য এটার প্রয়োজন যে সবচেয়ে বেশি সেটা সে ধারণাও করেনা। অথচ আল্লাহপাক কোরআন মাজিদে ঈমানদারদের ঈমান আনার কথা বলেছেন। বলেছেন হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আন। হুজুর পাক (স.) বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা কর। এই ঈমান আনা ঈমানকে তাজা করার অর্থ এই যে, কলেমার দাওয়াত বেশি বেশি করে দিতে হবে। এর ফলে দিলের মধ্যে ঈমান তাজা হবে, ঈমান শক্তিশালী হবে। সাহাবা আজমাইন একে অপরকে ডেকে বলতেন, এসো আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি। এটার অর্থ-হল ঈমানের আলোচনা করার দ্বারা দিলের ভেতর ঈমান মজবুত করে একিনে পরিণত করা। যার আমল যত বেশি সহি হয়ে যাবে আল্লাহর ওয়াদা নবী ও সাহাবীদের জন্য যেমন সত্য ছিল, ঈমানওয়ালার জন্যও এখনও সেই রকমই সত্যে পরিণত হবে।
আল হাযান মসজিদে দুই দিনের অবস্থান খুব ব্যস্ততার মধ্যে কেটে গেল। এবারের গন্তব্য ছোট পাহাড়ী শহর আল মুরওয়াহ। এখানে দুইটা মসজিদ এ সময় লাগানো হবে। পাহাড়ের নিচু অংশের মসজিদের নাম তাহত আল রাহমাহ এবং উপরেরটার নাম মুরওয়াহ ফাউক অর্থাৎ নিচু রহমাহ মসজিদ ও উঁচু মুরওয়াহ মসজিদ। প্রথমে তাহত আল রাহমাহতে যাব। গাড়ীতে মাল তোলা হচ্ছে, দেখি ভাই তারেক তার বিছানা গাড়ীতে তুলছে। সে আমাদের সঙ্গে এই মসজিদে সময় লাগাবে। বেশ ভালই লাগল। সারাদিন সময় পেলেই দ্বীনের দায়ীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অনেক প্রশ্ন করে। এ বিষয়ে ভাই আব্দুল্লাহ আলী খুব সুন্দর একটা উপমা দিলেন। বাজারে টবে অনেক চারা গাছ বিক্রি হতে আসে। ঐ চারা গাছ যদি টবেই রাখা হয় তবে গাছ তেমন বাড়েনা। কারণ গাছের বৃদ্ধি শেকড়ের চারদিকে ছড়ানোর বা বিস্তারের উপর নির্ভর করে। এসব গাছকে টবের ভেতর থেকে তুলে মাটিতে লাগালে গাছের শেকড় ও ডালপালা উভয়ই দ্রুত বাড়ে। বড় গাছ তখন ফলনও দেয় বেশি এবং লোক জন যেমন দূর
