ইয়েমেনে একশত বিশদিন

« <
/ 114
> »

পাহাড়ী রাজার রাজধানীতে
মরু রাজ্য মুয়াররাস থেকে এলাকার সাথী জামহুরী ভাই আমাদের সঙ্গে সময় লাগাচ্ছিলেন আমাদের নিয়ে যাবেন বলে। সকাল থেকেই জামহুরি ভাই খুব খুশি। বাড়ীতে মোবাইল করলেন। আমাদের সামানা গুছাতে হাত লাগালেন এবং বারবার বাইরে তাকাচ্ছিলেন। কিন্তু বেশি দেরী হল না। কলি যুগের পুষ্পক রথ টয়োটা ২৭০০ পিকআপ এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। নাস্তা শেষে আমরা আবার চললাম দশ দিনের সফরে মরু রাজ্য মুরাররাস এর দিকে। মসজিদের নাম মুয়াররাস মহল্লে বিচ্ছিন, এখান থেকে মাত্র এক ঘন্টার পথ। পাহাড়ী ঢাল পেরিয়ে প্রথমে আদন (এডেন) গামী রাস্তায় এসে কিছুদূর যাওয়ার পরে বাঁয়ে মোড় এবং তার অল্প কিছুদূর এগোলেই বড় রাস্তার কাছেই মসজিদ। গাড়ী থামতেই জামহুরী ভাই নেমেই প্রায় দৌড়ে কাছেই নিজের বাড়ীতে চলে গেলেন এবং আমাদের হতবাক ও হতবুদ্ধি করে দিয়ে একটা বড় জামবাটিতে করে নয়টা একদম গাছপাকা সিন্দুরে আম নিয়ে হাজির। এটা ফাল্গুন মাস। আমাদের দেশে আম করালী খাওয়ার বয়েস এখন আমের। অথচ যা চোখে দেখছি, যার স্পর্শ পাচ্ছি তা তো কল্পনা নয়, একদম রুঢ় বাস্তব। মুখের খুশির হাসি কানে যেয়ে ঠেকেছিল কিনা তা দেখা সম্ভব হয়নি তবে মন যে ময়ূরের মতো পেখম তুলে নাঁচ শুরু করেছিল তা আর কাউকে বলতে হয়নি। মাশোয়ারা শেষ করে তালিম শুরুর আগে যে পনর মিনিট সময় হাতে ছিল আম খাওয়ার জন্য সেটাকেই কাজে লাগাতে আমীর সাহেবসহ সবাই একমত হলেন। সুতরাং আলহামদুলিল্লাহ।
মসজিদ থেকে মাত্র দুইশত পঞ্চাশ/তিনশত গজ দূরে বাজার। এখানেও হাটের দিনে অস্ত্র বিক্রি হয়। আগামীকাল হাট আছে। তবে আজকে সব স্থায়ী/অস্থায়ী দোকানই খোলা। প্রায় দুই ঘন্টা মানে চারটা থেকে ছয়টা পর্যন্ত গাস্ত হল। সাইফুল ভাই আবার কাবুলী সেট পড়েন। ফলে কেউ কেউ ভাবছিল, এটা বোধহয় পাকিস্তানী জামাত। কিন্তু শফিউল ইসলাম ছিলেন মুতাকাল্লেম অর্থাৎ কথা বলার দায়িত্বে। তিনি তা মানবেন কেন? সুতরাং তাদেরকে প্রথমেই জানানো হল, নাহনু ছিত্তানফর মিন বাংলাদেশ, এটা বিশুদ্ধ বাংলাদেশী জামাত। সন্ধ্যার বয়ানে অনেক সাথী জুড়লেন। তখনও তেমন ভাবে গরম শুরু হয়নি এ কারণে রাতেও অসুবিধা হলনা। পরের দিন প্রায় এগারটার দিকে আমাদের তালিমের সময় অন্য এক গাড়ীতে চড়ে দুইজন সাথী এলেন। বেশ ক্লান্ত। আমাদের খোঁজে মোরখাম এর পাহাড়ী এলাকার বিভিন্ন মসজিদ ঘুরে তারপর মুয়াররাস এসেছেন। শুনে খুব ভাল লাগল। তাদের একজনের নাম আব্দুল্লাহ

« <
/ 114
> »