ইয়েমেনে একশত বিশদিন

« <
/ 114
> »

এদেশের মেয়েদের জীবনের সব কিছু। একটা জিনিস আমার কাছে অতীব সুন্দর লাগল। হায়াতুস সাহাবাতে সাহাবীদের যে রকম সহজ সরল জীবনের ছবি দেখেছি, সরল ও নিষ্ঠাবান যে জীবনের চিত্র মনের ক্যানভাসে কল্পনার তুলিতে অবচেতন মনে এঁকেছিলাম তাকে প্রতি মুহূর্তে প্রতিটি এলাকায় বাস্তবে প্রতিফলিত দেখছি। অবলোকন করছি আর মিলিয়ে নিচ্ছি ইতিহাস যেন বাস্তব হয়ে ধরা দিচ্ছে। এক হাজার চারশত বছর পরও সাহাবী ওয়ালা জিন্দেগী নিয়ে চলা যে সহজ ভাবেই সম্ভব তার বাস্তব প্রতিফলন এখানে একদম সহজ সরলভাবে প্রতিনিয়ত প্রতিপালিত হচ্ছে। নাই দ্বিধা, নাই উঁচু নিচুর ভেদাভেদ, নাই ধনী দরিদ্রের সামাজিকতার মধ্যে ‘আর, সি. সি.’ দিয়ে তৈরি করা দেওয়াল। পোষাকের বাহুল্য নাই কৃত্তিমতার চোখ ধাঁধানো জৌলুষ নাই, মিথ্যাকে সত্য দিয়ে ঢাকার অপপ্রয়াস নাই, এমনকি ছলনা দিয়ে ভুলানোর প্রবণতাও অনুপস্থিত। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানালাম যে, তিনি দয়া করে মায়া করে মেহেরবানী করে ইয়েমেনের এই গন্ড গ্রামে আমার মতো একজন অত্যন্ত সাধারণ মানুষকে এনেছিলেন। তাই ইসলামের সেই মন মাতানো চির সুন্দর চির সবুজ জীবনের কিছু স্নিগ্ধ আলো মনের মনিকোঠায় জমা করতে পারলাম। বারবার মনের মধ্য থেকে কে যেন আবেগ ভরে বলতে লাগল, ধন্য, আমি যে ধন্য। আলহামদুলিল্লাহ।

« <
/ 114
> »