থেকে একশত ত্রিশটা বাড়ী হচ্ছে। মধ্যে চওড়া রাস্তা এবং দুই/একটা বাড়ীর পরেই সাইড রোড। অনেক বাড়ী তৈরি হয়ে গেছে। বেশিরভাগ বাড়ীই হচ্ছে পাথরের বোল্ডার ও বিভিন্ন সাইজের সিমেন্ট/পাথরের তৈরি ব্লক ইত্যাদি দিয়ে। কোন কোন ব্লক সিরামিক ইটের মতো মধ্যে ফাঁপা করে তৈরি করা। এর মধ্যে একটা বাড়ীতে কাদ খাওয়া চলছিল। আমরা ঐ বাড়ীতে গাস্ত শেষে ফেরার পথে শুনলাম এই এলাকায় এক ভদ্রলোক আছেন। তিনি ইংরেজি ভাল জানেন এবং বহুদিন লন্ডনে ছিলেন। কিন্তু বিকালে তাকে পাওয়া গেল না। এশার পরপরই আব্দুল আজিজ ও আব্দুর রহমান খবর আনল, ভদ্রলোক এসেছেন। সুতরাং খুছুছি গাস্তের উদ্দেশ্যে তার সঙ্গে দেখা করব বলে ঠিক করলাম। ভদ্রলোকের নাম শুনলাম আহমদ। সঙ্গে আগে পিছে কি যেন আরো আছে, মনে নাই। তার বাড়ীর কাছে আসতেই দেখি তিনি গাড়ীতে চড়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। স্টিয়ারিং এ বসে থেকেই কিছুক্ষণ কথা বললেন। তবে তিনি কথা দিলেন দাওয়াতের মেহনতে সময় লাগাবেন সুযোগ পেলেই। অযথা সময় নষ্ট করার মানে হয় না। তার মন এখন কিছু শুনতে তেমন প্রস্তুত নয়। সুতরাং বিদায় নিয়ে চলে এলাম।
রাত নয়টা বেজে গেছে। আমরা শোবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, আহমদ সাহেব অপেক্ষা করছেন। যদি আমার সময় হয় তবে উনি আমার সাথে কথা বলতে চান।
আমাদের অবস্থা, পাগল ভাত খাবি? না পাতা পাড়ব কোথায়। সঙ্গে সঙ্গে দড়াদড়ি রেখে আমরা তিনজন লুঙ্গি পড়েই রওয়ানা হলাম। জিম্মাদার সাহেব সতর্ক হয়ে কথা বলতে উপদেশ দিলেন। কিন্তু একি? তার বাড়ীতে যেয়ে দেখি দশ/বার জন খাটলায় শুয়ে বসে কাদ খাচ্ছে আর তিনি ফারসী হোঁকা টানছেন। কোলের সম্মুখে পলিথিনের প্যাকেটে এক গাদা কাদ এর ছোট ছোট ডালসহ পাতা। মনটা দমে গেল। এমনটা আশা করি নাই। আবার ভাবলাম, সবকিছু আমার মনের মতো হবে তাই বা আশা করি কিভাবে? যাহোক এক মুখ হাসি নিয়ে জিজ্ঞেস করলাম, কাইফাল হাল? সঙ্গে সঙ্গে ঘরের সবাই উঠে এসে মোসাফাহা করা ও কুশল জিজ্ঞেস করা শুরু করল। আহমদ সাহেব আমাদের সসম্মানে বসিয়ে বললেন ওদের উদ্দেশে আমি যদি ইংরেজীতে বয়ান করি তবে তিনি তর্জমা করে ওদের কথাগুলি বুঝিয়ে বলবেন। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন। গত বৎসরও বিশ দিন বোম্বে থেকে এসেছেন ব্যবসার কাজে। আমি সুযোগ পেয়ে বয়ান শেষে তশকিল শুরু করলাম। এক পর্যায়ে প্লেন ভাড়া, থাকা খাওয়া, হাত খরচ ও বিভিন্ন সম্ভাব্য খরচসহ খুটিনাটি অনেক প্রশ্ন করে শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে চাইলেন এবং সাথীদের নিজেই তাশকিল করলেন। দুই/তিন জন বেশ আগ্রহ দেখালেন এবং কোন সময় আবহাওয়া তাদের অনুকুল
