একটা কুপ খনন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এর পানি লবনাক্ত। হুজুর (স.) আমাকে একটি পানি ভর্তি লোটা দিয়ে বললেন, এই পানি কূপে ঢেলে দাও। আমি ঢেলে দিলাম। ফলে, কূপের পানি মিঠা হয়ে গেল। বর্তমানে ইয়েমেনে এই কূপের পানি সর্বাধিক মিঠা।” আমরা কোথায়ও এই কূপ সম্পর্কে কোন খোঁজ জানতে পারিনি। ফলে ঐ কূপটি দেখা ও তার পানি পান করার আশা মনের মাঝেই থেকে গেল। আসলে আমাদের ঈমান ও আমল এতই দুর্বল ও নড়বড়ে যে, আমরা আমাদের প্রয়োজন আল্লাহর খাজানা থেকে পাওয়ার আশাও করতে পারিনা। অথচ সাহাবীরা তা প্রয়োজন মতো পেতেন। ছাবেত, আবু এমরান জওফী ও হেশাম ইবনে হাসসান থেকে বায়হাকী রেওয়ায়েত করেন: উম্মে আয়মন মক্কা থেকে মদীনায় হিজরত করেন। তাঁর কাছে পাথেয় ছিলনা। রাওহা পৌঁছার পর তীব্র পিপাসা অনুভব করেন। উম্মে আয়মন বর্ণনা করেন: আমি শোঁ শোঁ বায়ু চলার শব্দ শুনলাম। মাথা তুলে চেয়ে দেখি সাদা রশীতে একটি বালতি বাঁধা আছে এবং আকাশ থেকে ঝুলছে। আমি বালতিটা নিয়ে নিলাম এবং পানি পান করলাম। এরপর থেকে আমি ভীষণ গরমের দিন রোজা রাখি এবং রৌদ্রে ঘুরাফিরা করি, কিন্তু মোটেই পিপাসা অনুভব করিনা।
কন্টেনারে ঠান্ডা পানি সবসময় থাকেই। একসাথী ভাই এসেই জানালার উপর থেকে গ্লাস নিয়ে পানি ঢেলে দাঁড়িয়েই খেতে শুরু করলেন। আসলে ইয়েমেনের যে সব অঞ্চলে আমাদের রোখ পড়েছে তার প্রায় সকল স্থানেই স্থানীয় জনগণের মধ্যে সুন্নতের অনুসরণ করার প্রবণতা বেশ কম বলেই মনে হয়েছে। তাই সাথী ভাইয়ের পানি পান শেষে এ বিষয়ে তাকে পানি খাওয়ার পাঁচটি সুন্নত সম্পর্কে অবহিত করা হল। হঠাৎ করেই একজন প্রশ্ন করলেন, পানি তিন শ্বাসে খাওয়া সুন্নত কেন? বলা হল আল্লাহর রসুল যেভাবে যা করেছেন সেটাই আল্লাহর বিধান এবং সেভাবেই তা মেনে চলতে হবে। হাদিস শরীফে দওস গোত্রের এক মহিলার তিন শ্বাসে পানি পান করার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে।
ইবনে সা’দ রেওয়ায়েত করেন যে, দওস গোত্রের মহিলা উম্মে শুরায়কের স্বামী আবুল আকর মুসলমান হয়ে হযরত আবূ হুরায়রার (রা.) সঙ্গে হিজরত করেন। উম্মে শুরায়ক বলেন, এরপর আবুল আকরের আত্মীয়রা আমার কাছে এসে বলল, সম্ভবতঃ তুমি মুসলমান হয়ে গেছ। আমি বললাম, হ্যাঁ, আমি মোহাম্মদ (স.)-এর প্রতি ঈমান এনেছি। তারা বলল, আমরা তোমাকে কঠোর শান্তি দিব। অতঃপর তারা আমাকে একটি ধীরগতি, কষ্টদায়ক ও দুষ্টমতি উটে সওয়ার করিয়ে দিল। তারা আমাকে মধু দিয়ে রুটি খাওয়াত এবং এক ফোঁটা পানিও দিত না। দ্বিপ্রহরে যখন উত্তাপ খুব বেড়ে গেল, তখন তারা উট থেকে নেমে গেল এবং কম্বল দিয়ে তাঁবু খাড়া করে নিল। কিন্তু আমাকে প্রখর রৌদ্রের
