নামকরণ
যদি পুলিশের উদ্দেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো “১৬১ ধারার জবানবন্দী”। যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া হতো, তাহলে গ্রন্থটির নাম হতো “১৬৪ ধারার জবানবন্দী”। কিন্তু জনতার উদ্দেশ্যে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর কোনো ধারা নেই। যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী, তাই গ্রন্থটির নাম দিয়েছি “আমার ফাঁসি চাই”। যদি বলা যায় মিস্টার X অপরাধ করেছে। মিস্টার X এর ফাঁসি চাই। তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত না আমার ফাঁসি চাই? তাই গ্রন্থটির নাম রেখেছি “আমার ফাঁসি চাই”। –লেখক
