জেলখানার দিনগুলি

« <
/ 81
> »

আমার সিরিয়াল আসতেই কিছুটা ভরকে গিয়েছিলাম। তবে মুহূর্তেই নিজের পরিচয় দিতে ভুল করিনি। কাজও হলো। রাজনৈতিক বন্দীদের যথাযথ মূল্যায়ন করলেন। এখনও পুলিশী পোশাক ওনার ভদ্রতা জ্ঞানকে একেবারে কেড়ে নিতে পারেনি বলেই মনে হলো। এরপর মেডিকেল ও রেজিস্ট্রেশন কার্ড পর্ব। ওজন ও উচ্চতা পরিমাপকে যদি মেডিকেল ধরা হয় তাহলে বলতে হবে আমার এই প্রিয় বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের ভবিষ্যত এখনো তিমিরেই আছে। তবে জেলজীবনে এই কার্ডটির গুরুত্ব অনেক। একজন বন্দীর টাকা-পয়সা, মেডিকেল ডাইট, মামলার খতিয়ান, লাইব্রেরীর বই ইস্যু থেকে শুরু করে কয়েদিদের দণ্ড রেয়াতের হিসাবসহ সার্বিক পরিসংখ্যান এই কার্ডে থাকে। জেলে থাকার দুর্ভাগ্য হলে কার্ডটি যত্ন করে রাখতে ভুলবেন না। যাইহোক, আমার থাকার ব্যবস্থা হলো দশ নম্বর সেলে। বলা হয়, মানের বিবেচনায় ডিভিশনের পরই এর অবস্থান।

জেলে পান থেকে চুন খসলেই কেইস টেবিলে putup। বিচারে শাস্তির ব্যবস্থাটা মধ্যযুগীয়। ছোটখাটো অপরাধে নগদে দৈহিক নির্যাতন, বড় অপরাধের শাস্তি-ডাণ্ডাবেড়ী, Punishment Cell-এ প্রেরণ অথবা মফস্বলের জেলে চালান। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মতো এখানেও অপরাধের গুরুত্ব অনুসারে এজলাসের স্তরভেদ আছে। সুবেদার ফাইল, জেলার ফাইল, সুপার ফাইল ইত্যাদি। উপযুক্ত দক্ষিণার ব্যবস্থা করা গেলে অবশ্য কোন ঘটনাই putup পর্যন্ত গড়ায় না। জেল খেটেছে অথচ putup খায় নাই, এমন ঘটনা বিরল। এমন আক্কেল সেলামি আমাকেও দু’একবার দিতে হয়েছে। আমার এলাকায় বাড়ি নতুন নিয়োগপ্রাপ্ত জেলসিপাই আউলাদ। নিজের নামে বরাদ্ধ দেখিয়ে প্রতিদিন আমাকে বাইরের হোটেল থেকে নাস্তা এনে খাওয়াতো। হঠাৎ একদিন জমাদারের হাতে ধরা পড়ে গেল। ওর চাকুরীর কথা বিবেচনা করে ২০০ টাকা ঘুষ দিযে আমাকে বিষয়টি নিষ্পত্তি করতে হয়েছিল। putup খাওয়া নিয়ে জেলখানায় একটা মজার গল্প চালু আছে। মা এসেছে ছেলেকে দেখতে জেল গেইটে অনেক খাবার-দাবার নিয়ে। ছেলে মাকে বলছে, ‘মা আমার দুইশ টাকার জরুরী দরকার, putup খাইছি।’ মা-তো রেগে আগুন, ‘এতো খাওন দেই, তারপরও putup কেন খাও বাবা।’ অবশ্য অপরাধ অনুসারে প্রয়োজনীয় মাল ঢাললেই বেকসুর খালাস। নির্দ্বিধায় বলা যায়, কেস্টো ফাইল জেল কর্মকর্তাদের লাইফ স্টাইলে যথেষ্ট অবদান রাখছে। তাই নিয়মের বিধান রক্ষার এই টেবিলে মিয়াসাহেব থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা, কারও দায়িত্ব পালনে তৎপরতার অভাব লক্ষ্য করা যায় না।

আমদানি ও কেইস টেবিল পর্ব শেষ করে দশ নম্বর সেলের

« <
/ 81
> »