আদ-দু‘আ

« <
/ 54
> »

الْجِنِّ وَالْإِنْسِ أَنْ يُفْرِطُوا عَلَيَّ، وَأَنْ يَطْغَوْا، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ إِلَّا أَنْتَ

‘‘হে আল্লাহ! সাত আসমান ও মহান আরশের মালিক! আপনি অমুকের পুত্র অমুক এবং তার সহযোগী জিন ও মানুষের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন, যেন তারা আমার ওপর সীমালঙ্ঘন বা জুলুম করতে না পারে। আপনার আশ্রয়প্রার্থী অত্যন্ত সম্মানিত, আপনার প্রশংসা অতি মহান এবং আপনি ছাড়া কোনো উপাস্য নেই।”

৪৩. জুলুমের মুখে আশ্রয়ের প্রার্থনা

সুমামাহ ইবনে উকবাহ (রাহ.) থেকে বর্ণিত: আমি হারিস ইবনে সুওয়াইদকে রাজপ্রাসাদ থেকে বের হতে দেখে জিজ্ঞেস করলাম, “আপনাদের কেন আটকে রাখা হয়েছিল?” তিনি তাঁর ওপর ঘটে যাওয়া কষ্টের বর্ণনা দিলেন এবং বললেন, “আমি ইবনে মাসউদ (রা.)-কে বলতে শুনেছি: ‘কারো ওপর যদি এমন কোনো শাসক থাকে যার অহংকার ও অত্যাচারকে সে ভয় পায়, তবে সে যেন বলে—

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ وَأَحْزَابِهِ، أَنْ يُفْرِطُوا عَلَيَّ أَوْ يَطْغَوْا، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

বঙ্গানুবাদ: “হে আল্লাহ! সাত আসমান ও মহান আরশের অধিপতি! অমুক ব্যক্তি ও তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে আপনি আমার রক্ষাকারী হয়ে যান, যেন তারা আমার ওপর চড়াও হতে না পারে। আপনার আশ্রয় পরম মর্যাদাপূর্ণ, আপনার গুণগান অতি উচ্চ এবং আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই।”

৪৪. শেষ রাতের বিশেষ জিকির ও আশ্রয়

মুজাহিদ (রাহ.) থেকে বর্ণিত: তিনি বলেন, “আমি একবার ইবনে উমর (রা.)-এর সাথে সফরে ছিলাম। যখন শেষ রাত (সেহরি) ঘনিয়ে আসত, তখন তিনি উচ্চস্বরে ঘোষণা করতেন—

 سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللهِ وَنِعْمَتِهِ، وَحُسْنِ بَلَائِهِ عِنْدَنَا (ثلاث مرات) اللَّهُمَّ صَاحِبْنَا، فَأَفْضِلْ عَلَيْنَا (ثلاث مرات) اللَّهُمَّ عَائِذٌ بِكَ مِنْ جَهَنَّمَ (ثلاث مرات)

বঙ্গানুবাদ: “আল্লাহর সপ্রশংস গুণগান, তাঁর নেয়ামতসমূহ এবং আমাদের প্রতি তাঁর উত্তম পরীক্ষার কথা শ্রবণকারী শুনুক (তিনবার)। হে আল্লাহ! আমাদের সাথী হোন এবং আমাদের ওপর আপনার অনুগ্রহ অবারিত রাখুন (তিনবার)। হে আল্লাহ! আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই (তিনবার)।”

৪৫. প্রত্যুষের জিকির ও আল্লাহর ওপর ভরসা

মুজাহিদ (রাহ.) থেকে বর্ণিত: তিনি বলেন, “আমি একবার ইবনে উমর (রা.)-এর সাথে সফরে ছিলাম। যখন ভোরের আলো ফুটতে শুরু করত, তখন তিনি উচ্চস্বরে পাঠ

« <
/ 54
> »